Saturday, June 20, 2026

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

Date:

Share post:

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১২ জন। প্রতি মঙ্গলবার বহু পুণ্যার্থী নালন্দার শীতলা মন্দিরে( Nalanda Shitala Temple)

পুজো দিতে যান। আজ চৈত্র মাসের মঙ্গলবার বলেই মারাত্মক ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে হঠাৎ করেই হুড়োহুড়ি পড়ে যায়। তার ফলেই এই পদপিষ্টের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নালন্দা থেকে ৫ কিলোমিটার দূরে দীপনগর থানা এলাকায় মাঘরা গ্রামে এই শীতলা মন্দিরে এদিন পুণ্যার্থীদের ভিড় বেড়ে যায়। যার ফলে এই দুর্ঘটনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এলাকায় পৌঁছেছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তারা। এলাকার SDPO ঘটনাস্থলে আছেন। কিন্তু ঠিক কী কারণে পদপিষ্ট হওয়ার ঘটনা হয়েছে, সেটা এখনও জানা যায়নি।

পরিস্থিতি তদারকি করতে পাটনা কমিশনারকে বিহার শরিফে পাঠানো হয়েছে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘটনায় জানিয়েছেন সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা ও ত্রাণ দেওয়া হচ্ছে এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে এই মন্দির বহু পুরোনো এবং এই ভিড় নতুন কিছু নয় তাই সঠিক ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি? প্রশাসন কেন আগে থেকেই ভিড় সামলানোর যথাযত পদক্ষেপ গ্রহণ করেনি!

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...