Site Logo

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

EBBS Desk·
গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি বাড়ি ঢুকে নৃশংসভাবে গণহত্যা (Mass Killing) চালায়। চলেছে এলোপাথাড়ি গুলি, বোমাবাজি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০ জন। এদিনের ঘটনার পর আতঙ্কে প্রায় ৬ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। হাইতির বেশিরভাগ এলাকাতেই 'গ্রান গ্রিফ' গ্যাং রাজত্ব চালায়। কিছুদিন আগে বিরোধী গোষ্ঠী 'ভিভ আনসান' গ্যাংয়ের সদস্যরা তাদের একটি ঘাঁটিতে ঢুকে বেশ কয়েক জনকে হত্যা করেছিল। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। রবিবার দুপুরে একটি অডিও বার্তায় হুমকি দেন ‘গ্রান গ্রিফ’ গ্যাংয়ের নেতা লুকসন এলান। কিন্তু রাত থেকে শুরু হয় বোমাবাজি। আরও পড়ুন: ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

Sponsored

Sranchi In Article

সূত্রের খবর, আর্তিবোনাইট এলাকা ‘ভিভ আনসান’ গ্যাংয়ের ঘাঁটি। রাতে সেখানে হামলা চালায় ‘গ্রান গ্রিফ’ গ্যাং। পুলিশকে আটকাতে রাস্তা খুঁড়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় এলাকা। এরপরেই একাধিক বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ও বোমাবাজি করতে থাকে। প্রায় ৫০টি বাড়ি নিমেষের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়। সোমবার সকালে আর্তিবোনাইটে পুলিশ এলেও এলাকা ছেড়ে পালিয়ে যায় ‘গ্রান গ্রিফ’ গ্যাংয়ের সদস্যরা। এলাকায় দমকল পৌঁছে শুরু করে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি দু’টি মর্গে রাখা হয়েছে। আপাতত এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। হাইতিতে এই ঘটনা যে একেবারেই নতুন নয় সেই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে সশস্ত্র গ্যাংয়ের সংঘর্ষে প্রায় ১০ হাজার মানুষের প্রাণ গিয়েছে। শুধু তাই নয়, ঘরছাড়া হয়েছে প্রায় ১৪ লক্ষ।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →