Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে। শুরুতেই পিছিয়ে পড়েছিল জোসে মোলিনার দল। তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে হয় তিন গোল। বাগানের হয়ে জোড়া গোল আলবার্তো রডরিগেজের। একটি গোল জেমি ম্যাকলারেনের।

২) জল্পনাই সত্যি হল। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগে শাস্তির মুখে পরলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আইসিসি জানিয়ে দিল কনস্টাসকে ধাক্কা মারার কারণে জরিমানা করা হয়েছে বিরাটের। তাঁর ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কোহলি।

৩) সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে থেকে ৩-১ গোলে জয় পেল বঙ্গ ব্রিগেড। এই জয়ে সুবাদে সন্তোষ ট্রফির শেষ চারে পৌঁছে গেল সঞ্জয় সেনের দল। বাংলার হয়ে গোল নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা এবং মনতোষ মাঝির।

৪) বয়স মাত্র ৩ বছর ৮ মাস। কিন্তু কলকাতার খুদে দাবাড়ু অনীশ সরকারকে ইতিমধ্যেই দাবার বিস্ময় বালক হিসাবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। অনীশ সবথেকে কম বয়সি ফিডে র‍্যাঙ্কিং দাবাড়ু। বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনীশের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

৫) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনই একাধিক কারণে শিরোনামে স্যাম কনস্টাস। শোনা যাচ্ছে, প্রথম ম্যাচেই শাস্তির মুখেও পড়তে পারেন তরুণ অজি ব্যাটার। কোহলির সঙ্গে ধাক্কাধাক্কি কাণ্ডে নয়, অন্য নিয়ম ভাঙায় ১৯ বছরের তরুণকে শাস্তি দিতে পারে আইসিসি।

আরও পড়ুন- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত পুরস্কার পেলেন খুদে দাবাড়ু অনীশ

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...