Saturday, June 27, 2026

কলকাতা পুরসভার নতুন নিয়ম: সাঁতার শেখাতে লাইসেন্স ফি

Date:

Share post:

বিপুল পরিমাণ টাকা দিয়ে কলকাতা পুরসভা যে সুইমিং পুলগুলি (swimming pool) রক্ষণাবেক্ষণ করে তার জন্য কোন অর্থ নেওয়া হয় না সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে। এবার সেই নিয়মে বদল আনার পথে কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ (talk to Mayor) অনুষ্ঠানে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

পুরসভার পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার শেখাতে গেলে এবার থেকে দিতে হবে লাইসেন্স ফিজ (license fees)। অনেকেই পুরসভার পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার শেখান কোনও লাইসেন্স ফিজ ছাড়াই। সেক্ষেত্রে পুকুরের রক্ষণাবেক্ষণের খরচপাতি বহন করতে হয় পুরসভাকেই। তাই এবার সাঁতার শেখাতে গেলে প্রশিক্ষণদাতার থেকেই বছরে নির্দিষ্ট লাইসেন্স ফি (license fee) নেওয়া হবে, বলে জানিয়েছেন মহানাগরিক।

মেয়র বলেন, যাঁরা পুরসভার পুকুরগুলিতে সাঁতার শেখান, তাঁদের ৫০ হাজার টাকা করে দিতে হবে। আর যাঁরা পুরসভার তৈরি করে দেওয়া সুইমিং পুলে (swimming pool) সাঁতারের প্রশিক্ষণ দেন, তাঁদের বছরে ১ লক্ষ টাকা করে দিতে হবে। কারণ, এইসব পুকুর কিংবা সুইমিং পুলে অনেকরকম রক্ষণাবেক্ষণের খরচ থাকে।

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...