Wednesday, June 24, 2026

রবীন্দ্র সরোবরকে ঢেলে সাজাবে রাজ্য সরকার, বরাদ্দ ৪ কোটি

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই কলকাতার রবীন্দ্র সরোবরকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। সররোবরের মানোনন্নয়নে বিভিন্ন খাতে প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি বরাদ্দও করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা মেট্রোেপলিটন ডেবেলপমেন্ট অথরিটি কেএমডিএ কয়েকদিনের মধ্যেই সরোবরের ভিতরের রাস্তা, ফুটপাথ ও নিকাশি ব্যবস্থার সংস্কার শুরু করছে। এজন্য দুকোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, সরোবরের টালিগঞ্জের দিকের বেহাল রাস্তা ও ফুটপাথ সারিয়ে তোলা হবে। পেভার ব্লক বসানো নতুন ফুটপাথও তৈরি করা হবে। এছাড়া জল জমার সমস্যা থেকে সরোবর এলাকাকে মুক্ত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। জল জমে এমন কয়েকটি জায়গা চিহ্নিত করে সেখানে নিকাশি ব্যবস্থাও উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরোবরের পাড়ের ভাঙন আটকানোর জন্যও ইউক্যালিপটাসের বল্লা দিয়ে বাঁধ তৈরি করা হবে। এজন্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আরও ১ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...