Wednesday, June 24, 2026

পথ প্রদর্শক’ মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার

Date:

Share post:

না ফেরার দেশের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লি এইমসে তাঁকে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছিলেন। শেষরক্ষা হল না। প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা দেশজুড়ে।

একজন বহুখ্যাত দেশনায়ককে হারিয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীও নিজেদের এক্স হ্যান্ডেলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেন।

এক্স হ্যান্ডেলে সোনিয়া লেখেন, মনমোহনজি-র প্রয়াণে আমাদের কংগ্রেস পরিবারের অনেক ক্ষতি হয়ে গেল। পরিবারের সকলকে সমবেদনা।

রাহুল গান্ধী লেখেন ‘মনমোহন সিংজি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্র আচরণ ও অর্থনীতিকে গভীরে গিয়ে উপলব্ধি করা গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল। মিসেস কৌর ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। একজন পথ প্রদর্শক ও পরামর্শদাতাকে হারালাম।’

প্রিয়ঙ্কার কথায়, ‘রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো অনুপ্রেরণা জোগান। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন- ভারতের অর্থনীতি বদলের কারিগর! প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

_

_

_

_

_

_

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...