Wednesday, June 24, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

Date:

Share post:

গতকাল পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষস্থানে নিজেদের বহাল রাখে সবুজ-মেরুন বাহিনী। তবে পাঞ্জাব এএফসির বদলে ম্যাচের প্রথমার্ধে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মোহনবাগান। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে দল। তবে দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে জয় পায় মোহনবাগান। আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা।

ম্যাচ জয়ের পর বাগান কোচ মোলিনা বলেন, “পাঞ্জাবের বিরুদ্ধে দলের খেলায় আমি খুশি। আগের ম্যাচে হেরে যাওয়ার পর জয়ে ফিরে আসাটা খুবই জরুরি ছিল। আমাদের দল একটা ভাল পারফরম্যান্স দেখিয়ে জয়ে ফিরে আসতে পারায় আমি খুশি।“

তবে প্রথম ৪৫ মিনিটে যে তাঁর দল ভাল খেলতে পারেনি, তা মানতে নারাজ স্প্যানিশ কোচ। মোলিনা বলেন, “প্রথম ৪৫ মিনিটে আমরাই আধিপত্য বিস্তার করেছি। তবে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি। পাঞ্জাব দুর্দান্ত একটা গোল করে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাই আমরা। এরপর ভিদাল লাল কার্ড দেখায় আমাদের কাজটা অপেক্ষাকৃত সোজা হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমাদের বেশি গোলের সুযোগ এসেছে। শেষ পর্যন্ত ৩-১-এ জিতে আমরা খুশি। লিগ টেবলের শীর্ষস্থান ধরে রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।“

আরও পড়ুন- কোহলিকে কটাক্ষ গ্যালারি থেকে, পালটা জবাব বিরাটের, ভাইরাল ভিডিও

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...