Tuesday, March 31, 2026

এখনও খাঁচা বন্দি নয়, জিনাতকে ধরতে হিমশিম অবস্থা বনদফতরের 

Date:

Share post:

প্রায় ছদিন হতে চলল, এখনও অধরা বাঘিনী। বন বিভাগের বিশেষজ্ঞদের পরিকল্পিত পাঁচ-পাঁচটা টোপ ব্যর্থ। নিজের মেজাজে দিব্যি পুরুলিয়ার পাহাড়ে রয়েছে জিনাত (Tigress Zeenat)। আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসী থেকে আধিকারিকদের। পাঁচ রাত বিনিদ্র রজনী যাপন করার পরও শুক্রবারে সকালে হতাশ বনদফতরের কর্মীরা। এখনও ধরা পড়লো না জিনাত।

পাহাড়ের নীচে আগুন জ্বালিয়ে হুলা পার্টি দিয়ে জঙ্গল ঘেরা থেকে শুরু করে প্রায় ৩ কিমি জাল বিছিয়ে রেখে লোকেশনে মোট ৬টি শুটারের দিনভর সাঁড়াশি আক্রমণ ব্যর্থ করে বাঘিনী তার স্বাভাবিক ছন্দেই জীবন কাটাচ্ছে বলে অনুমান।হাইফ্রিকোয়েন্সি অ্যান্টেনার পাশাপাশি রিয়েল টাইম মনিটরিং (Real time monitoring) ব্যবস্থাপনার মাধ্যমে জিনাতকে ট্র্যাক করা যাচ্ছে কিন্তু ঘুমপাড়ানি গুলির রেঞ্জের মধ্যে আসছে না সে। সুন্দরবন, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের শুটাররা বুধবার রাত থেকেই বান্দোয়ানে রয়েছেন। এত প্রচেষ্টার পরও বাঘিনীকে বাগে আনতে না পেরে এমন হতাশ সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা।

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...