Wednesday, June 24, 2026

জিনাতের ডেরা বদল, থরহরি কম্প পুরুলিয়ার মানবাজার

Date:

Share post:

বান্দোয়ানের পাহাড় থেকে বাঘিনী সোজা চলে গেছে পুরুলিয়ার মানবাজার (Maanbazar, Purulia) এলাকায়। জিনাতের (Tigress Zeenat) পায়ের ছাপ চোখে পড়া মাত্রই আতঙ্ক বেড়েছে গ্রামবাসীদের। রেডিয়ো কলার ‘ট্র্যাক’ করে মানবাজার ২ ব্লকের শুশুনিয়া-বুরুডি এলাকায় বাঘিনীর লোকেশন মিলেছে। এই এলাকা জনবসতিপূর্ণ। তাই চিন্তায় বনদফতর -প্রশাসন।

আস্তানা বদল করেছে কিন্তু জেলা ছেড়ে যায়নি জিনাত (Tigress Zeenat)। বনবিভাগের কর্মীদের গত পাঁচ দিন ধরে নাকানিচোবানি খাইয়ে এবার রাইকা পাহাড় থেকে ১৫ কিলোমিটার হেঁটে সে পৌঁছে গেছে মানবাজারে। এতদিন ধরে বাঘবন্দির একাধিক টোপ দেওয়া হলেও বাঘিনীকে বাগে আনা যায়নি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন হাতি তাড়ানোর কৌশলেই বিপত্তি। হুলা পার্টির জঙ্গল ঘিরে রাখা বা বনকর্মীদের পটকা ফাটানোর কারণেই অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিনাত। রাজ্য সড়কের পাশের জঙ্গলে ওড়িশার ডোরাকাটার উপস্থিতি এবং পাথরজল গ্রামের আলুর ক্ষেতে তার পায়ের ছাপে পুরুলিয়ার ডাংরডি এলাকা জুড়ে চলছে সচেতনতামূলক মাইকিং। মানবাজারে বন্ধ করা হলো পাঁচটি স্কুল এবং আইসিডিএস কেন্দ্র। এখনও অধরা বাঘিনী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...