Friday, April 3, 2026

কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে জানাতে হবে মন্ত্রীদের, অনভিপ্রেত ঘটনা এড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে জানাতে হবে মন্ত্রীদের। যে কোনও রকম অনভিপ্রেত ঘটনা এড়াতে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোনও অনুষ্ঠানে যাচ্ছেন, সে বিষয়ে আগে থেকে সম্পূর্ণ তথ্য নেবেন মন্ত্রীরা। রাজ্য মন্ত্রিসভার সহকর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের শুরু থেকেই এই নির্দেশ কঠোর ভাবে মেনে চলতে হবে মন্ত্রীদের।

নবান্ন (Nabanna) সূত্রের খবর, সম্প্রতি এক ঘটনার প্রেক্ষিতেই এই নির্দেশ। এক মন্ত্রীর অনুষ্ঠানে অযাচিতভাবে মঞ্চে চলে আসেন এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রশ্ন ওঠে। ফলে বিড়ম্বনায় পড়তে হয়। বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রীও। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকেই এই প্রসঙ্গে উত্থাপন করে নাম না করে সতর্ক করেন মমতা (Mamata Banerjee)।  সেই সঙ্গে নির্দেশ দেন, কোন মন্ত্রী কোথায় যাচ্ছেন এবং কোন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তা আগে থেকে জানাতে হবে। নতুন বছর থেকেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৬-এ বাংলায় বিধানসভার নির্বাচন। রাজ্যে ব্যাপক হারে উন্নয়নের কাজ ও জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি উপনির্বাচনগুলিকে শাসকদলের জয়েই প্রমাণ করে বিরোধীদের হাজার কুৎসা উড়িয়ে বাংলার মানুষের আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। এই পরিস্থিতিতে কোন অনভিপ্রেত ঘটনায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হোক চাইছে না সরকার।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...