Friday, April 3, 2026

এবার ড্রোনে নজরদারি ও জনসচেতনতামূলক প্রচার! অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুর পুলিশের (West Medinipur District Police) বড় উদ্যোগ। কেবল নজরদারি নয়, এবার ড্রোনের (Done) মাধ্যমে ঘোষণাও করা যাবে। প্রাকৃতিক বিপর্যয় বা বড় জমায়েত- ড্রোনের মাধ্যমে জনগণকে সচেতন করা যাবে, দেওয়া যাবে জরুরি বার্তা। বাংলায় এই প্রথম প্রথম ঘোষক ড্রোনের উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই ড্রোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ ডি জি ওয়েস্টার্ন জোন। ছিলেন পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাড়াও অনান্য পুলিশ আধিকারিকরা।

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, যখন বড় কোনও জমায়েত হয়, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি মানুষকে সতর্ক করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও আমরা এই ড্রোন ব্যবহার করে মানুষকে আরও সতর্ক করতে পারি। গত ছ মাস ধরে স্থানীয় স্তরে গবেষণার পর আমরা এটা তৈরি করেছি। আগে কোথাও বিক্ষোভ হাটাতে কিংবা গন্ডগোল এড়াতে হ্যান্ডমাইক নিয়ে জরুরি বিষয়গুলি ঘোষণা করতেন পুলিশ আধিকারিকরা। এ বার ভিড়ের মধ্যে ড্রোন পাঠিয়ে নজরদারি চালানোর পাশাপাশি জমায়েত থেকে সরে যাওয়ার ঘোষণাও করতে পারবে পুলিশ।

ওয়াকিটকির মাধ্যমে বার্তা পাঠাবেন পুলিশ আধিকারিকরা। আর সেই বার্তা ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। তবে কী শীঘ্রই সারা রাজ্যে চালু হতে পারে এই পরিষেবা? এই নিয়ে রাজ্যের তরফে চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এই পদ্দতি চালুর জন্যে বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার (West Medinipur District Police) পুলিশ সুপারকে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...