Sunday, June 7, 2026

যাত্রী ভোগান্তি চরমে, আজ থেকেই হাওড়া ব্যান্ডেল মেন লাইনে স্পেশাল ট্রেন চালু!

Date:

Share post:

হাওড়া স্টেশনের (Howrah) কাছে বেনারস সেতু সংস্কারের জন্য প্রায় দেড় মাস ধরে ধরে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল (Eastern Railway)। ব্যান্ডেল-হাওড়া (Bandel Howrah Main line)মেন লাইনে প্রথম ট্রেন থেকে শুরু করে শেষ ট্রেন পর্যন্ত বেশিরভাগটাই বাতিল। শেওড়াফুলি, শ্রীরামপুর লোকালও পুরোপুরি বাতিল করে দেওয়ায় প্রত্যেকদিন হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। অফিস টাইমে গুটিকয়েক ট্রেনে বাদুড় ঝোলা ভিড়, বাড়ছে দুর্ঘটনা। যাত্রী বিক্ষোভের চাপে এবার নামমাত্র স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ২৮ ডিসেম্বর, অর্থাৎ শনিবার থেকে এই বিশেষ ট্রেন চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

গত ২১ ডিসেম্বর থেকে পাওয়ার ব্লকের কাজ শুরু হওয়ায় ব্যাহত হয়েছে মেন লাইনে লোকাল ট্রেন পরিষেবা। প্রায় ৬০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। চরম দুর্ভোগ যাত্রীদের। প্রত্যেকদিন যেভাবে সমস্যা বাড়ছে এবং অভিযোগের তালিকা লম্বা হচ্ছে তাতে রেলের প্রতি ক্ষোভ বাড়ছে। এই অবস্থায় পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে আজ থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় চার জোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন চালানো হবে। ব্যান্ডেল থেকে হাওড়া আসার স্পেশ্যাল ট্রেনগুলো ছাড়বে ভোর ৪:৪৫ মিনিট, সকাল ৫:৪০ মিনিট, ৮:২৮ মিনিট এবং ৮:৫২ মিনিটে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে বিকেল ৫:৪৭ মিনিটে, সন্ধ্যা ৬:২৫ মিনিট, সাড়ে ৭টা এবং রাত ৮:৩০ মিনিটে।

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...