Monday, April 6, 2026

আজ সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী, সাজো সাজো রব

Date:

Share post:

বছর শেষে আজ, সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয়েছে দ্বীপাঞ্চল এবং আশপাশের এলাকা। সন্দেশখালি জুড়ে বসেছে মমতার ‘কাটআউট’। তৃণমূল বলছে, প্রতিশ্রুতি রাখতে সন্দেশখালি যাচ্ছেন দলনেত্রী।বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানান, মুখ্যমন্ত্রীর সভার জন্য সাধারণ পুলিশকর্মী এবং অফিসার মিলিয়ে প্রায় ৭০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন। সভাস্থলের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড। রবিবার সেখানে হেলিকপ্টার নামার মহড়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা সভাস্থল ও লাগোয়া এলাকা পরিদর্শন করেন। মঞ্চের কাছে জড়ো করা হয়েছে সাইকেল-সহ নানা সামগ্রী।

পুলিশ সূত্রের খবর, প্রায় ৭০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ধামাখালি, তুষখালি, সন্দেশখালি, ভোলাখালি, খুলনা-সহ প্রতিটি জেটিঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। সোমবার সকাল থেকেই জেটিঘাট দিয়ে প্রচুর মানুষ নদী পেরিয়ে প্রশাসনিক বৈঠকে আসবেন। এ জন্য বাইরে থেকেও আনা হয়েছে প্রচুর নৌকা এবং মাঝি। জলপথে নজরদারি চলবে। রাজ্য পুলিশের একাধিক লঞ্চ ও ‘রিকভারি বোট’ আনা হয়েছে সন্দেশখালি ও ধামাখালি জেটিঘাটে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...