Saturday, April 18, 2026

প্রত্যন্ত এলাকায় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ‘দুয়ারে সরকার’, সন্দেশখালিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সন্দেশখালিতে এমন অনেক প্রত্যন্ত এলাকা আছে, যেখানে ভৌগোলিক কারণে যাতায়াতের সমস্যা রয়েছে। সেই সব এলাকার বাসিন্দাদের জন্য ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’। সোমবার সন্দেশখালিতে (Sandeshkhali) দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই শিবির।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “২৬ তারিখের পর একটা দিন দেখি চিফ সেক্রেটারিকে বলব প্রত্যন্ত এলাকায় একটা করে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প করতে। যারা প্রকল্পের সুবিধা এখনও পায়নি তারা যাতে সুবিধা পায় সেই জন্য এই ক্যাম্প। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অবধি চলবে। কারণ মাধ্যমিক শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে।”

মুখ্যমন্ত্রী বলেন, “বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলিতে যাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, নদী পেরিয়ে যেতে হয়, সেখানে আরেকটা করে দুয়ারে সরকার করার জন্য আমি মুখ্যসচিবকে বলব। যাঁরা এখনও কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাতে পারেননি, স্বাস্থ্যসাথী, পাট্টা পাননি, তাঁরা যাতে সুযোগ পান।”

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...