Wednesday, April 8, 2026

বুঝলেন ভুল! মমতার সফরের আগেই সন্দেশখালিতে তৃণমূলে যোগ সুজয় মাস্টারের

Date:

Share post:

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল। তবে সেই রেখাই লোকসভা নির্বাচনে গোহারা হেরেছেন। ভুল বুঝতে পেরেছেন সুজয় মাস্টার। আর তারপর এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের শাসক শিবিরের যোগদানের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের আগেই তৃণমূলে যোগদান করলেন তিনি। রবিবার সন্ধেয় সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে ঘাসফুল শিবিরের যোগদেন।

সন্দেশখালি আন্দোলনেরই মুখ ছিলেন সুজয় মাস্টার। তৃণমূল কংগ্রেসে তাঁর যোগদানের পরে স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “উনি মাস্টার, ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে শামিল হয়েছেন। সাধুবাদ জানাচ্ছি।”

লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাজ্যে বিরোধীরা মনে করেছিলেন সন্দেশখালি কাণ্ডের জেরে সেখানে জয়ী হবে না তৃণমূল কংগ্রেস। কিন্তু তার হয়নি। হেরেছে বিজেপি জয়ী হয়েছে তৃণমূল।

আরও পড়ুন- মোদি প্রচারসর্বস্ব, ১২ হাজার কোটির বঞ্চনার পর রেশনে কমিশনের বোঝাও চাপাতে চান রাজ্যের কাঁধে

Related articles

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...