Wednesday, June 24, 2026

‘পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়’, ডার্বি নিয়ে মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। ফিরতি আইএসএল ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় জানালেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ১১ জানুয়ারি যুবভারতীতে ছিল আইএসএল-এর ফিরতি বড় ম্যাচ। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার অভাবে স্থগিত আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ। সরকারি ভাবে এ কথা জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এই নিয়ে অরূপ বিশ্বাস জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার কারণে ওই ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে সিদ্ধান্ত এখন আইএসএল আয়োজক FSDl- এর হাতে।

এই নিয়ে এদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “আপাতত ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। গঙ্গাসাগরের নিরাপত্তাজনিত কারণে ওই দিন যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। নিরাপত্তার বিষয়টি তারা ২৫ দিন আগেই আয়োজকদের জানান হয়েছে। ফিরতি পর্বের ডার্বির আয়োজক মোহনবাগান। তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি দিন দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফেও ডার্বিতে পুলিশ নিরাপত্তা নিয়ে কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ফলে সিদ্ধান্ত এখন আইএসএল আয়োজক FSDl- এর হাতে।“

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

গত শুক্রবার মোহনবাগানের তরফে বিধাননগর পুলিশের কাছে আগামী দুটো হোম ম্যাচ আয়োজনের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। নতুন বছরে ২ জানুয়ারি যুবভারতীতে হায়দরাবাদ ম্যাচ আয়োজনের অনুমতি পাওয়া গেলেও ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বির ছাড়পত্র দেয়নি। সেই সময় বিধাননগর পুলিশের তরফে মোহনবাগানকে চিঠি দিয়ে জানানো হয়, ডার্বিতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। এই নিয়ে ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘আমরা পুলিশের চিঠি পেয়েছি। ডার্বির দিন গঙ্গাসাগর মেলার কারণে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না পুলিশ। আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি এফএসডিএল-র কাছে।“

আরও পড়ুন- এখনই কি অবসর নেওয়া উচিত বিরাট-রোহিতের? মুখ খুললেন শাস্ত্রী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...