Tuesday, June 23, 2026

ক্ষুদ্রশিল্পে পসার বাড়ছে, মেলাভিত্তিক অর্থনীতিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ক্ষুদ্রশিল্পে পসার বৃদ্ধি হচ্ছে রাজ্যে বিভিন্ন শীতকালীন মেলার সুবাদে। সরকারি ও বেসরকারি উদ্যোগে যে বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে, তাতে বিক্রিবাটা বেড়েছে ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মেলাভিত্তিক অর্থনীতির লক্ষ্যে নানা পরিকল্পনা করছেন এবং উদ্যোগী হচ্ছেন রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে।

শীতকাল জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা মেলার আয়োজন করা হয়। বেসরকারি উদ্যোগে মেলার পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন মেলার উদ্যোক্তা। রাজ্যের একাধিক দফতর যোগ দেয় বেসরকারি মেলাতেও। সেখানে যেমন স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র ও হস্তশিল্পের বিকিকিনি হয়, তেমনই বিভিন্ন খাবারের দোকানেও কেনাকাটা বাড়ে। ছোট ব্যবসায়ীদের হাতে মুনাফা আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিভিন্ন মেলা সংঘটিত করতে উদ্যোগী হন। আর তাঁর এই উদ্যোগে এবার পাশে দাঁড়াল রাজ্যের ট্রেডারদের সংগঠনগুলির মূল মঞ্চ কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস। অ্যাসোসিয়েশনের কথায়, মেলায় অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সব ব্যবসায়ী, বিশেষ করে ছোট দোকান মালিক বা কারিগরদের উৎসাহ দিয়েছেন। তার ফলেই গত কয়েকবছরে মেলাকেন্দ্রিক বিক্রিবাটা রাজ্যে বেড়েছে। সুফল পেয়েছেন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা। শুধু মেলাতেই বিক্রিবাটা বাড়েনি, মেলা থেকে বরাত এসেছে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের কাছে। দুয়ার খুলে গিয়েছে তাদের হাতের কাজ বিদেশে রফতানিরও। দেশের অর্থনীতিকে আরও জোরালো করতে সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশনও।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সেখানে মুখ্যমন্ত্রী জানান, বড়দিন থেকে জানুয়ারি মাসটা পুরো নানারকম মেলা হয়। গ্রামেগঞ্জে মেলা হয়। পৌষমেলা, পিঠেপুলি মেলা, স্বনির্ভর গোষ্ঠীর নানা মেলা, কৃষিমেলাও হয়। গ্রামীণ হস্তশিল্প, অন্যান্য সামগ্রীর বিক্রিবাটা হয়। মেলা থেকেও প্রচুর মানুষের উপার্জন হয়। উৎসবকে কেন্দ্র করে বৃদ্ধি পায় ব্যবসা। দেখতে ছোট হলেও, একটা দোকানদারের আয় কিন্তু বড়। দেশের অর্থনীতির স্তম্ভ এইসব দোকানদাররা।

আরও পড়ুন- বেসরকারি বাসের বেপরোয়া গতি, তেলেঙ্গাবাগানে দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...