Tuesday, June 23, 2026

শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমে ভর্তি চিন্ময় কৃষ্ণর আইনজীবী

Date:

Share post:

মঙ্গলবার সন্ধ্যায় আচমকা বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি হলেন বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর আইনজীবীর রবীন্দ্র ঘোষ (Rabindra Ghosh)। কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা তাঁর চিকিৎসা শুরু করেছেন বলে খবর মিলেছে।

বর্ষীয়ান আইনজীবী দু সপ্তাহ আগেই চিকিৎসার কারণে ভারতে আসেন। চিন্ময়কৃষ্ণর হয়ে সওয়াল করতে গিয়ে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছিল তাঁকে। চট্টগ্রাম এজলাসে আইনজীবীদের আচরণ নিয়ে অভিযোগ তুলেছিলেন তিনি। এদিন সকালেই তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুপুরে বারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে বৈঠক শেষে তাঁরা সাংবাদিকদের মুখোমুখিও হন। ৮৮ বছরের রবীন্দ্র ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন কুণালের কাছে। এরপর সন্ধ্যায় হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলো। এখনও পর্যন্ত কোনও হেলথ আপডেট মেলেনি। তবে এদিন অসুস্থ হয়ে পড়ায় চিন্ময় প্রভুর জামিনের আগামী শুনানিতে তাঁর উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হল।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...