Wednesday, June 3, 2026

‘পার্টির আমন্ত্রণপত্রে‘ সচেতনতার প্রচার কলকাতা পুলিশের!

Date:

Share post:

মহানগরের নিরাপত্তায় কড়া নজর কলকাতা পুলিশের (Kolkata Police)। বর্ষশেষের রাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যে সতর্কবার্তা জারি করেছে তারা। তবে, তার আঙ্গিক খুবই অভিনব। নিউ ইয়ার ইভের (New Year Eve) আনন্দ করতে গিয়ে কেউ যেন আইন না ভাঙেন তার জন্যে এই বিশেয সচেতনতার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। তাতে স্পষ্ট বার্তা, ন্যূনতম বিধিনিষেধ মানতেই হবে। না হলে হতে হবে পুলিশের ‘অতিথি’।

স্যোশাল মিডিয়ায় সক্রিয় কলকাতা পুলিশ (Kolkata Police)। বিভিন্ন সময়ই সচেতনতামূলক প্রচার করে তারা। ২০২৪ সালের শেষদিনে কলকাতার সুরক্ষার প্রচারেও অভিনব পোস্ট দেখা গেল কলকাতা পুলিশের সোশাল মিডিয়া পেজে। একেবারে পার্টির কার্ডের আকারে পোস্টার করেছে তারা। তার তাতে সরস বার্তা, কলকাতা পুলিশের সেই ‘পার্টি’তে কারও না আসাই ভালো! পোস্টে স্পষ্ট লেখা – কলকাতার রাস্তায় রাস্তায় টহল দেবে ট্রাফিক পুলিশ। বেপরোয়া গতিতে বা মত্ত অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে যাওয়া, হেলমেট ছাড়া বাইক চালানোর মতো নিয়ম ভাঙার কাজ করলেই হতে হবে কলকাতা পুলিশের অতিথি, অর্থাৎ হাজতবাস। কলকাতা পুলিশ সূত্রে খবর, শহরের বিভিন্ন প্রান্তে প্রায় সাড়ে ৪ হাজার রাতভর পুলিশ টহল দেবেন। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর লালবাজার।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...