Saturday, March 14, 2026

বর্ষ শেষে ভিয়েতনাম সফর! বিজেপির নিশানায় রাহুল গান্ধী

Date:

Share post:

মনমোহন সিং-এর মৃত্যুর পর তাঁর স্মৃতি সৌধ (memorial) বানানো নিয়ে বিজেপির উপর তোপ দেগেছে কংগ্রেস। মনমোহন স্মৃতিসৌধ বিতর্কে রাজনীতির পারদ চড়ার মাঝেই নরসিমা রাওয়ের পরিবার পাল্টা কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এইসব বিতর্কের মাঝে এবার বিজেপির নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বর্ষ শেষ পালন করতে রাহুলের ভিয়েতনাম (Vietnam) সফর নিয়ে তোপ দেগেছে বিজেপি (BJP)।

সোমবার রাহুল গান্ধীর ভিয়েতনাম (Vietnam) সফরকে হাতিয়ার করে তাকে প্রবল নিশানা করেন বিজেপির একাধিক নেতা৷ তাদের প্রশ্ন, গোটা দেশে রাষ্ট্রীয় শোক চলছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র (Manmohan Singh) মৃত্যুতে৷ দেশের সর্বত্র সব সরকারি অনুষ্ঠান বন্ধ। আগামী ১ জানুয়ারি পর্যন্ত দেশে সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে৷ এই পরিস্থিতিতে নতুন বর্ষ উদযাপনের (new year celebration) জন্য রাহুল গান্ধী ভিয়েতনাম (Vietnam) সফরে গেলেন কি করে?

এই প্রসঙ্গেই বিজেপি নেতাদের অভিযোগ, আসলে মনমোহন সিং-কে (Manmohan Singh) শ্রদ্ধা জানানোর নাম করে রাজনীতি করছে কংগ্রেস (Congress)৷ তাদের দলের সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অবস্থানই তার সব থেকে বড় প্রমাণ৷

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...