Thursday, June 25, 2026

জিনাত এখন ভালো আছে: ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার শেষ হয়েছে জিনাত-বন্দি পালা। এক রাজ্য থেকে অন্য রাজ্য ঘুরে বাংলা এসে লুকোচুরি খেলা বাঘিনিকে বাগে পেয়েও সতর্ক বন দফতর (forest department)। তাঁদের লক্ষ্য সুস্থভাবে তিন বছরের জিনাতকে ওড়িশার শিমলিপালে (Simlipal) ফেরত দেওয়া। টানা নয়দিন সারাদিনের খবরের নজরে থাকা জিনাত (zeenat) সোমবার হঠাৎই প্রচারের আড়ালে। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন ছিল কেমন আছে জিনাত, জানার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই জানালেন জিনাত ভালো আছে।

সোমবার সন্দেশখালির প্রশাসনিক সভা সেরে ফেরার পরে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন জিনাত ভালো আছে। রাতে নিজেই জিনাতের একটি ভিডিও পোস্ট (video post) করলেন। তিনি লিখেছেন, বনবিভাগের পূর্ণ তত্ত্বাবধানে বাঘিনী জিনাত (tigress zeenat) এখন ভালো আছে। আমাদের বনদফতর সর্বদা তার খেয়াল রাখছে।

ভিডিওতে দেখা যাচ্ছে ঢুলুঢুলু চোখে, জিনাত (zeenat) তাকিয়ে রয়েছে ছবি তোলার দিকে। হঠাৎ আলো চোখে পড়ায় তার জ্বলে ওঠা চোখ বলে দিচ্ছে এখনো সুযোগ পেলেই ঘাড়ে উঠে পড়তে পারে সে। যদিও রবিবার ঘুম পাড়ানি গুলি (tranquilizer) লাগার রেশ তার মধ্যে যে এখনও রয়েছে তাও খানিকটা বোঝা যাচ্ছে। আপাতত শিমলিপালের সফট এনক্লোজারে তাকে পৌঁছে না দেওয়া পর্যন্ত শান্তি নেই রাজ্য বনদফতরের (forest department)।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...