Friday, June 26, 2026

তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে মামলায় ‘না’, রক্ষাকবচ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের শাসক দলকে নানা ভাবে বদনামের চেষ্টায় মামলা দায়ের বিরোধীদের রাজনৈতিক পরিকল্পনার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই প্রতিহিংসার শিকার মালদহ (Maldah) তৃণমূলের জেলা সভাপতি (district president) আব্দুর রহিম বক্সি। যদিও জমি দখলের মামলায় সোমবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁকে রক্ষাকবচ প্রদান করে।

বছরখানেক আগে মালতীপুরের বিধায়কের আব্দুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠে। চাঁচল থানায় (Chanchal police station) অভিযোগও দায়ের হয়। ঘটনায় ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। এই অভিযোগ খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আব্দুর (Abdur Rahim Baksi)। সোমবার হাই কোর্টে পাল্টা মামলা দায়েরের আবেদন জানিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি।

সেই মামলাতেই সোমবার স্থগিতাদেশ দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল। ফেব্রুয়ারি পর্যন্ত বিধায়ককে রক্ষাকবচ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি জানিয়েছেন, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ (stay order) বজায় থাকবে। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। শীঘ্রই ওই মামলায় পরবর্তী শুনানি হতে পারে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...