Thursday, June 25, 2026

বর্ষবরণের রাতে বিশেষ পুলিশি নিরাপত্তা শহরে, সজাগ আরপিএফও

Date:

Share post:

পুরোনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সারারাত উৎসবের মধ্যে দিয়েই কাটিয়ে দেয় তিলোত্তমা। রাতের অন্ধকারেও দিনের আলোর উজ্জ্বলতা দেখা যায় মানুষের উচ্ছ্বাসে। আর সেই উৎসবে যাতে কোনও ভাবে ভাটা না পড়ে তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন। আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP, Kolkata Police) জানিয়েছিলেন শহরে সাড়ে চার হাজার পুলিশ বর্ষবরণের রাতে মোতায়েন থাকার কথা। এছাড়াও রাতের কলকাতাকে নিরাপত্তা দিতে থাকছে ওয়াচ টাওয়ারও (watch tower)।

বছরের শেষ দিন ও প্রথম দিন পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক সহ শহরের বেশ কয়েকটি জায়গায় মানুষের ঢল থাকে বেশি। পার্ক স্ট্রিট (Park Street), ভিক্টোরিয়া-সহ (Victoria Memorial Hall) গুরুত্বপূর্ণ এলাকায় একজন অতিরিক্ত কমিশনার পদমর্যাদা অফিসারের অধীনে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদা ২ অফিসার। এছাড়া থাকছে বিশেষ টিম। তাদের নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ১২ জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা ২৩ জন অফিসার। ৭০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন।

এছাড়াও শহরজুড়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র (police help desk) থাকছে। থাকবে ১১ ওয়াচ টাওয়ার (watch tower)। এছাড়াও কুইক রেসপন্স টিম (QRT), পিসিআর ভ্যান-সহ (PCR van) মহিলা পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। বাড়তি নজরদারির জন্য সাদা পুলিশের কর্মীরা মোতায়েন থাকছেন। বর্ষবরণের এই সময়টাতে ব্যাপক ভিড় দেখা যয়া কলকাতা মেট্রোতেও। আরপিএফ ছাড়াও মেট্রোতে বিশেষ নজর থাকছে কলকাতা পুলিশের।

মেট্রোর তরফেও নেওয়া হয়েছে বর্ষবরণের রাতের বিশেষ প্রস্তুতি। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন স্টেশনে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি থাকবে। সেই হিসেবে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। পার্ক স্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার এবং কর্মী মোতায়েন করা হবে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...