Wednesday, June 24, 2026

নেট ব্যাঙ্কিংয়ে আরও বেশি সতর্কতা, নয়া নিয়ম চালুর নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

Date:

Share post:

আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে, ওই ব্যক্তির ব্যাঙ্কে নথিবদ্ধ নাম এখন থেকে দেখতে পাবেন প্রেরক। শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাবে দেশের সব ব্যাঙ্কে। এখন গুগল পে বা ফোন পে-র মতো ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই সুবিধা পাওয়া যায়। অচেনা কোনও নম্বরে বা ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে, কাকে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে প্রেরককে তথ্য দেখিয়ে দেয় ইউপিআই প্ল্যাটফর্ম। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে গ্রাহকের ব্যাঙ্কে নথিবদ্ধ হওয়া নাম। এ বার থেকে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

এই মর্মে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সব ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব ব্যাঙ্ককে এই ব্যবস্থা চালু করতে হবে। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা পাবেন প্রেরকেরা। পাশাপাশি ব্যাঙ্কের শাখায় গিয়ে যদি কেউ আরটিজিএস বা এনইএফটি করতে চান, তা-ও এই সুবিধা দেওয়া হবে তাঁদের। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য, আর্থিক লেনদেন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় এই নির্দাশ জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই পরিষেবার কারণে প্রেরকেরা যে সুবিধা পান, তা উল্লেখ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরটিজিএস এবং এনইএফটি-র ক্ষেত্রে এই সুবিধা চালু হলে প্রেরকেরা এ ক্ষেত্রেও গ্রাহকের নাম আগে থেকে জানতে পারবেন বলে জানিয়েছে আরবিআই।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...