Friday, April 3, 2026

সায়নের ৫ উইকেট, বিজয় হাজারে ট্রফিতে কেরলকে ২৪ রানে হারাল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে জয়ের হ্যাটট্রিক বাংলার। এদিন ২৪ রানে কেরলকে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল সুদীপ ঘরামির দল। ম্যাচে বাংলার হয়ে বল হাতে দাপট সায়ন ঘোষের। একাই নেন ৫ উইকেট। ব্যাট হাতে দাপট দেখান প্রদিপ্ত প্রামাণিক।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে ৭৪ রান করেন প্রদিপ্ত প্রামাণিক। ৩২ রান করেন কনিষ্ক শেঠ। কেরলের হয়ে তিন উইকেট নেন নিধেশ। দুটি করে উইকেট নেন, জলজ সাক্সেনা, বাসিল থাম্পি এবং সারওয়াতে।

জবাবে ব্যাট করতে নেমে ১৮২ রানে গুটিয়ে যায় কেরল। সৌজন্যে সায়ন ঘোষ। কেরলের হয়ে ৪৯ রান করেন সালমান নিজার। ২৯ রান করেন শৌন রজার। ২৬ রান করেন মহম্মদ আজহারুদ্দিন। বাংলারা হয়ে সায়নের ৫ উইকেট বাদে ২ টি করে উইকেট মুকেশ কুমার, কৌশিক মাইতি। একটি উইকেট প্রদিপ্ত প্রামাণিকের।

আরও পড়ুন- পঞ্চম টেস্টের আগে বুমরাহ-যশস্বীকে বিশেষ সম্মান ক্রিকেট অস্ট্রেলিয়ার

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...