Thursday, June 25, 2026

মাংস ছেড়ে দুধে ডুব, আলিপুরে মেনু বদলালো বাঘিনী! আজই ফিরছে ডেরায় 

Date:

Share post:

বর্ষশেষ- বর্ষবরণের আনন্দ যখন বিশ্বজুড়ে এখন মন খারাপ বাঘিনী জিনাতের (Tigress Zeenat)! প্রায় ১৯২ ঘণ্টা জুড়ে বিরাট পথ পরিক্রমার পর বনদফতরের গাড়ি করে আলিপুরে আসার পর থেকে নাকি পছন্দের খাবার মুখে তুলছে না বাঘিনীর। যে কিনা বনের শুয়োর ছাগল শিকার করে গ্রামবাসীদের রীতিমতো আতঙ্কের মধ্যে রেখেছে, সেই জিনাত (Zeenat) এখন মাংস মুখেই তুলতে চাইছে না? চিন্তায় আধিকারিকরা ।

কয়েকদিনের ব্যবধানে একাধিক জেলা বদলে মুড সুইং জিনাতের। আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসালয় সূত্রে খবর সোমবারের পর মঙ্গলবারেও এতটুকু মাংস মুখে দেয় নি সে। বরং দুধ দিলে নিমেষে খেয়ে নিচ্ছে। যদিও বিশেষজ্ঞরা এতে অস্বাভাবিক কিছু দেখছেন না। জঙ্গলের শিকার হয়তো এখনও তার পেট ভরিয়ে রেখেছে। আবার প্রকৃতি ছেড়ে খাঁচাবন্দি অবস্থায় মন খারাপ হওয়াটাও বাঘিনীর মেনু অপছন্দের অন্যতম কারণ হতে পারে। আজ রাতেই সিমলিপালের জঙ্গলের উদ্দেশে রওনা দেবে জিনাত। নতুন বছরের সকালেই নিজের ডেরায় পৌঁছে যাবেই বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...