Wednesday, March 25, 2026

প্রতিষ্ঠা দিবসেই ভাঙড়ে আক্রান্ত তৃণমূল নেতা, আরাবুলের উপরেই বিরক্ত শওকত

Date:

Share post:

প্রতিষ্ঠা দিবসেই ভাঙড়ে আক্রান্ত তৃণমূল (TMC) নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটের এই ঘটনা ঘিরে বছরের প্রথমদিনই উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আরাবুলকেই দায়ী করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaokat Mollah)। তাঁর অভিযোগ, পতাকা উত্তোলনের পরে ফের একই জায়গায় আরাবুল পতাকা তুললে উত্তেজনা ছড়ায়।

বুধবার সকালে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ের এক জায়গায় দলের পতাকা উত্তোলন করে ফিরছিলেন আরাবুল। কিন্তু তখনই তাঁর গাড়ি আক্রমণ করা হয়। লক্ষ্য করে ছোড়া হয় পাথর। গাড়ির একাংশ ভেঙে যায়। তবে, ঘটনায় আরাবুলের আঘাত লাগেনি বলেই সূত্রের খবর। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা। তাঁর কথায়, “আজ দলের প্রতিষ্ঠা দিবস। এ সব নিয়ে কিচ্ছু বলব না। যে যা পারে করুক।“

এই ঘটনা সম্পর্কে আরাবুলের উপরেই দায় চাপিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা (Shaokat Mollah)। বলেন, “ভাঙড় বিধানসভায় ১৩টি অঞ্চলে দলের পতাকা উত্তোলন করা হচ্ছিল। দলের পক্ষ থেকে গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বুথ কমিটির নেতারা সেই কাজ করছেন। শুনলাম, এক বার পতাকা তোলা হয়ে গিয়েছে। আবার সেই জায়গায় পতাকা উত্তোলন করতে গিয়েছেন উনি।“

শওকতের স্পষ্ট জানান, “ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু কেন এ কাজ উনি করতে গেলেন, জানি না। উনি পরিকল্পিত ভাবে গন্ডগোল করছেন।“

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...