Monday, June 22, 2026

টালিগঞ্জে কল্পতরু উৎসবে অরূপের নিশানায় বিজেপি

Date:

Share post:

প্রথম কল্পতরু উৎসব শুরু হয়েছিল ১৮৮৬ সালের ১ জানুয়ারি। এই উৎসব রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে পালিত হয়। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও মূলত দমদম এর কাশীপুরের উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। দক্ষিণেশ্বর এবং বেলুড়েও এই উৎসব পালিত হয়। এই উৎসব যখন শুরু হয়েছিল তখন ঠাকুর নিজে থাকতেন এই উদ্যানবাটিতে।নতুন বছরে নতুন দিনের আলোর সূচনা এই কল্পতরু উৎসবের মধ্যে দিয়ে হয়। প্রত্যেক বছরের মতো এবছর টালিগঞ্জের ৯৭ নম্বর ওয়ার্ডে কল্পতরু জলাধারে ধুমধাম করে পালিত হল কল্পতরু উৎসব। উপস্তিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস৷ কথিত আছে, কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন—‘তোমাদের চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথমদিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব৷ এদিন কল্পতরু জলাধারে কল্পতরু উৎসবে এসে মন্ত্রী বলেন, এই মন্দিরটা আমরাই তৈরি করেছি। প্রত্যেক বছর এখানে কল্পতরু উৎসব পালিত হয়।এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিজেপির নাম না করে তিনি বলেন, যারা ভেদাভেদের রাজনীতি করতে চায়, শান্ত বাংলাকে অশান্ত করতে চায়, আজকের দিনে ঠাকুরের ভাষায় বলব, তাদের চৈতন্য হোক।

 

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...