Monday, June 22, 2026

খতম হামাস হামলার নেতা! খান ইউনুস হামাসশূন্য দাবি ইজরায়েলের

Date:

Share post:

২০২৫ এর শুরুতে এসেও ইজরায়েল ভুলতে পারছে না রক্তাক্ত ৭ অক্টোবর ২০২৩-এর স্মৃতি। স্বাধীনচেতা ইজরেলীয়দের উপর অতর্কিতে মৌলবাদী হামাসের (Hamas) হামলা। সাধারণ নাগরিকদের হত্যা। নৃশংসভাবে খুন অপহরণ বিদেশি নাগরিকদেরও। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) শপথ নিয়েছিলেন তিনি হামাসের চিহ্ন রাখবেন না। একে একে সেই লক্ষ্যেই তিনি এগিয়ে গিয়েছেন। এবার ইজরায়েল নিরাপত্তা বাহিনীর (Israel Defence Force) পক্ষ থেকে জানানো হলো ৭ অক্টোবর হামাস জঙ্গিদের নেতৃত্বে থাকা কমান্ডারকে নিকেশ করেছে তারা।

ইজরায়েল ডিফেন্স ফোর্সের (IDF) তরফে ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে ড্রোন হামলায় নিহত হয়েছে হামাস কমান্ডার আব্দ আল-হাদি সাবা। খান ইউনুস ব্যাটেলিয়ানের কমান্ডার সাবা এতদিন গাজার (Gaza) পশ্চিম খান ইউনুস (Khan Yunus) এলাকায় ইজরেলীয় বাহিনীর প্রতিরোধ করছিলেন। এবার আইডিএফ-এর হানায় পশ্চিম খান ইউনুস এলাকায় হামাসের পুরো ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। আর সেই ড্রোন (drone) হামলায় মৃত্যু হয়েছে সাবারও।

ইজরেলীয় প্রতিরোধ বাহিনী (IDF) আরো জানিয়েছে ৭ অক্টোবর নৃশংস হত্যাযর বহু ভিডিও ও ছবিতে সাবাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। এই হামলার পরেও হামাস-ইসরাইল যুদ্ধে একাধিক হানার নেতৃত্ব দিয়েছে সে। হত্যা করেছে আইডিএফের বহু সৈন্য সহ সাধারণ ইজরেলীয় নাগরিকদের।

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...