Friday, June 19, 2026

বিজেপি রাজ্যে বসে বাংলায় সাইবার প্রতারণা! বড়সড় চক্র ফাঁস পুলিশের

Date:

Share post:

আন্তর্জাতিক প্রতারণা চক্রের শিকার রাজ্যের মানুষ। সাইবার প্রতারণা (cyber fraud) নিয়ে নদীয়া সাইবার ক্রাইমের তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। দেশের বিজেপি শাসিত চার রাজ্যে বসে চলত এই চক্র। চার রাজ্য থেকে গ্রেফতার করা হল চক্রের সঙ্গে যুক্ত ১৩ জনকে। সম্প্রতি নাশকতামূলক কাজের সঙ্গে যুক্তদের বিভিন্ন রাজ্যের পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় ডিজি রাজীব কুমার (Rajeev Kumar, DGP) দাবি করেছিলেন রাজ্য পুলিশ সব ধরনের তদন্তের যথেষ্ট দক্ষ। তারই নজির রাখলো নদিয়া সাইবার ক্রাইম পুলিশ।

সম্প্রতি রাজ্যে ডিজিটাল অ্যারেস্টের (digital arrest) সংখ্যা হঠাৎ বেড়ে গিয়েছে। নদিয়ায় অক্টোবর মাসে এরকমই একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনার তদন্তে নেমে নদিয়ার রানাঘাট সাইবার ক্রাইম (Ranaghat cyber crime) শাখা এই চক্রে দেশের আরও চার রাজ্যের যোগসূত্র খুঁজে পায়। বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট, রাজস্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে এই চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মোবাইল, ব্যাঙ্কের যাবতীয় নথি, প্যান কার্ড ধরে তদন্ত শুরু হতেই চমকে ওঠে নদিয়া পুলিশ।

প্রতারকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথমেই একশোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (bank account) সিজ করে দেওয়া হয়। পুলিশি তদন্তে উঠে আসে অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণ করতে বিদেশ থেকে প্রতারকদের সাহায্য নেওয়া হত। দুবাইয়ের (Dubai) মত দেশের প্রতারকরাও এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। বিজেপি শাসিত মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, রাজস্থানে বসে নিশ্চিন্তে এই চক্র চালাত প্রতারকরা।

বর্তমানে ধৃত ১৩ জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নদিয়ার রানাঘাট সাইবার ক্রাইম শাখা। এই সূত্রে যেসব মানুষ প্রতারণার শিকার হয়েছিলেন তাদের টাকা উদ্ধারেরও প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...