Friday, June 19, 2026

সম্পর্কে টানাপোড়েন! সহপাঠীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

Date:

Share post:

জোর করে মদ্যপান করানো। এরপরে ধর্ষণ। তরুণীর অভিযোগে গড়ফা থানার পুলিশ (Garfa police station) গ্রেফতার করল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে (engineering student)। অভিযোগকারিনী তরুণীর সঙ্গে একই কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ে ওই তরুণ। অভিযোগের ভিত্তিতে তরুণকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণীর অভিযোগে উঠে আসে, স্কুল থেকে সহপাঠী অভিযুক্ত তরুণ ও অভিযোগকারিনী তরুণী। স্কুলে তাদের মধ্যে সম্পর্ক (relationship) ছিল। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এ বছর ডিসেম্বরে ফের তাদের মধ্যে যোগাযোগের সূত্রপাত হয়।

গত ২১ ডিসেম্বর বাগুইআটির বাসিন্দা ঐ তরুণ নিজের এক বন্ধুর গড়ফার ফ্ল্যাটে তরুণীকে নিয়ে যায়। সেখানে তাকে জোর করে মদ্যপান (drink) করানোর অভিযোগ ওঠে। মদ্যপান করানোর পর তাকে ধর্ষণ (rape) করে ওই তরুণ, এমনটাই অভিযোগে জানিয়েছে তরুণী।

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ বাগুইআটিতে (Baguiati) তরুণের বাড়িতে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। সেইসঙ্গে যার ফ্ল্যাটে সহপাঠীকে নিয়ে গিয়েছিল ওই তরুণ, সেই বন্ধুকেও ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...