Tuesday, April 7, 2026

নিজে খুনের পর মা ও বোনেদের নিথর দেহের ভিডিও অনলাইনে শেয়ার অভিযুক্ত যুবকের!

Date:

Share post:

নতুন বছরে লখনউয়ে একই পরিবারের পাঁচজনের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বেনজির ভাবে নিজের হাতে খুনের পর মা ও বোনেদের নিথর দেহ দেখিয়ে ভিডিও তৈরি করে অনলাইনে শেয়ার করেছে অভিযুক্ত যুবক। শুধুমাত্র তাই নয়, তিনি ব্যাখ্যা করেন কীভাবে তিনি তাদের হত্যা করেছেন। অভিযুক্ত আরশাদ (২৪)-এর দাবি, আগ্রায় তার পারিপার্শ্বিক চাপে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৷ চূড়ান্ত মানসিক চাপে তিনি এই কাজ করেছেন বলে যুক্তি তার৷

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, আরশাদের পরিবার নতুন বছরকে স্বাগত জানাতে আগ্রা থেকে লখনউ শহরে এসেছিলেন৷ গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, আরশাদের বাবা বদরও ছেলের সঙ্গে এই হত্যাকাণ্ডের চক্রী৷ তিনি পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি৷

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণ তাঁর পারিপার্শ্বিককে দায়ী করছেন হত্যাকাণ্ডের কারণ হিসেবে৷ তার বক্তব্য, তিনি চাননি বোনেরা বিক্রি হয়ে যাক৷ জমি সংক্রান্ত বিবাদের কথাও বলেন তিনি ৷ তিনি বলেন, বাবার সঙ্গে মিলে আমি মা এবং বোনেদের খুন করেছি৷ আর কী-ই বা করার ছিল আমার? হায়দরাবাদে তাঁদের বিক্রি হয়ে যেতে দেখতাম? ভিডিয়োয় ওই তরুণের দাবি, এইভাবে তাদের সম্মান বাঁচানো হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...