Friday, April 3, 2026

সীমান্ত পাহারায় ব্যর্থ বিএসএফ! এবার মুখ খুললেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Date:

Share post:

অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক (MEA) সীমান্ত পাহারায় যে ব্যর্থ এ কথা, বাংলার মুখ্যমন্ত্রী থেকে বাংলার পুলিশও বারবার উল্লেখ করেছে। যার প্রমাণ সম্প্রতি বেশ কয়েকটি অনুপ্রবেশের ঘটনায় পাওয়া গিয়েছে। তার মধ্যে সবথেকে বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে বিজেপি পরিচালিত অসম (Assam) এবং ত্রিপুরা (Tripura) থেকেই। এই অনুপ্রবেশকারীরা ধরা পড়ার পরে তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল বিএসএফের (BSF) ব্যর্থতাতেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশ প্রমাণিত হয়েছে। এবার কার্যত সেই কথাই মেনে নিলেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

হিমন্ত বিশ্বশর্মার দাবি, অসম পুলিশ প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (infiltration) গ্রেফতার করে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পরে অসম পুলিশকে তৎপর হতে হয় এই অনুপ্রবেশকারীদের গ্রেফতারিতে। একই পরিস্থিতি বিজেপি শাসিত ত্রিপুরাতেও। সেখানেও অনুপ্রবেশ নিয়মিত হচ্ছে দাবি করেন হিমন্ত (Himanta Biswa Sarma)। আর এই অনুপ্রবেশ অগাস্টে বাংলাদেশে (Bangladesh) ক্ষমতার পালাবদলের পরেই বেড়েছে বলে তিনি দাবি করেন।

হিমন্তের দাবি, ক্ষমতার বদল হওয়া বাংলাদেশে অর্থনীতি ভেঙে পড়ায় সেখানকার বস্ত্রশিল্প (textile industry) ভেঙে পড়েছে। সেই শিল্পের শ্রমিকরা জীবিকার সন্ধানে ঢুকে পড়ছে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে। যদিও এরপরেই হিমন্তের চাঞ্চল্যকর দাবি, এই অনুপ্রবেশকারীদের অসম পুলিশ গ্রেফতার করে না। কারণ এদের গ্রেফতার করলে এরা ভারতের জেল ভরিয়ে দেবে। তাই অসম পুলিশ (Assam police) তাদের নিজস্ব পদ্ধতিতে বাংলাদেশেই ফেরৎ পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। সেক্ষেত্রেও বিএসএফ-কেই টপকে কাজ চালাচ্ছে অসম পুলিশ, কার্যত দাবি করেন অসম মুখ্যমন্ত্রী।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...