Tuesday, June 23, 2026

ভারতীয় সেনার তিন বাহিনীর সমন্বয়, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

দেশের প্রতিরক্ষার তিন বাহিনীর সমন্বয় তৈরিতে এবার প্রতিটি বাহিনী অন্য বাহিনীকে পার্সোনাল স্টাফ (Personal staff) অফিসার প্রদান করবে। তিন বাহিনীর পরস্পরকে বোঝার সুবিধার্থে এই সমন্বয় প্রয়োজন বলে জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেইমতো ১ জানুয়ারি ২০২৫ থেকেই এই সমন্বয় সাধনের প্রক্রিয়া শুরু হয়ে গেল।

প্রতিরক্ষার তিন বাহিনীতে এইডস-ডে-ক্যাম্প বা এডিসি (ADC) পদমর্যাদার আধিকারিক নিয়োগ করতেন তিন সেনাবাহিনীর প্রধানরা। এবার থেকে এই এডিসি পদমর্যাদার আধিকারিক নিয়োগ অন্য দুই বাহিনী থেকেই হবে। অর্থাৎ সামরিক বাহিনীর এডিসি নিযুক্ত হবেন বায়ু সেনা (Indian Air Force) বা নৌসেনা (Indian Navy) থেকে।

এই নিয়োগের জন্য ডিফেন্স সার্ভিসেস স্টাফ (Defense Services Staff) কলেজে একটি বিশেষ জয়েন্ট সার্ভিসেস (Joint Services) বিভাগ খোলা হয়েছে। সেই অনুযায়ী বছরের প্রথম দিন বুধবার বিজ্ঞপ্তি জারি করে তিন বাহিনীর এডিসি পদে নিয়োগের ঘোষণা করা হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...