Saturday, March 14, 2026

মালদহ কাউন্সিলর খুনের চক্রান্তকারীদের চরম শাস্তি দাবি ফিরহাদের, গ্রেফতার ২

Date:

Share post:

কলকাতা শহরের বুকে এড়ানো গিয়েছিল। তবে চক্রান্তকারীদের চক্রান্ত প্রাণ কেড়ে নিল মালদহের তৃণমূল কাউন্সিলরের (TMC councilor)। কীভাবে এত বড় চক্রান্ত সম্ভব হল, কেন জেলার পুলিশ ব্যর্থ হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাউন্সিলর দুলাল সরকারের খুনের পরে চক্রান্তকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার পুরসভা (Englishbajar municipality) এলাকার ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার বাইরেই গুলিবিদ্ধ হন কাউন্সিলর দুলাল সরকার। তিন দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই পরিবারের সঙ্গে দেখা করতে মালদহ যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মালদহে হাসপাতালে পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে ফিরহাদের দাবি, তদন্ত করে যে দোষী, যেই হোক তাকে গ্রেফতার করতে হবে। এবং দৃষ্টান্তমূলক সাজা যেন হয়, এবং তাতে যেন কোনও গাফিলতি না থাকে।

সেই সঙ্গে ফিরহাদের সংযোজন, এই ঘটনার পিছনে প্ল্যানিং (planning) কারা করেছে বের করতে হবে। একটি ছেলে যে সব সময় হাসে, মিষ্টভাষী, কোনও শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেল কী করে। যেই করে থাকুক, এত সহজে দুলাল সরকারের প্রাণ যাবে সেটা মেনে নেওয়া যাবে না।

এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনও (Sabina Yasmin) ফিরহাদ হাকিমের সঙ্গে যান পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি জানান, দুলাল সরকার (Dulal Sarkar) ১৯৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছেন। তাঁকে হারানো মানে অভিভাবক হারানো। আমরা চাই উচ্চপর্যায়ের তদন্ত করে অপরাধীকে বের করতে হবে। যত কড়া শাস্তি সম্ভব দিতে হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। একজন বিহারের ও একজন ইংরেজবাজারেরই বাসিন্দা বলে জানান যায়। তবে খুনে তাদের ভূমিকা কী তা স্পষ্ট করা হয়নি পুলিশের পক্ষ থেকে। এদিন পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে ফিরহাদ হাকিম জানান, দুজনকে গ্রেফতারের খবর জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গ্রেফতার দুই যুবকের নাম সামি আখতার ও টিঙ্কু ঘোষ। এর মধ্যে সামি বিহারের বাসিন্দা। ঘটনায় ব্যবহার করা বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...