Saturday, April 4, 2026

আগামিকাল সিডনিতে হাইভোল্টেজ ম্যাচ, পঞ্চম টেস্টে কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস ? রইল আপডেট

Date:

Share post:

আগামিকাল বর্ডার-গাভাস্কর ট্রফির হাইভোল্টেজ ম্যাচ। সিডনিতে পঞ্চম টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সিরিজে ১-২ ফলাফলে পিছিয়ে টিম ইন্ডিয়া। সিরিজ জেতার আশা শেষ ভারতের। শেষ টেস্টে জিতলে সিরিজে ড্র করবে টিম ইন্ডিয়া। আর সেই সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কিছুটা বেঁচে থাকবে। কিন্তু ম্যাচ ড্র বা হারলে আর ফাইনাল খেলা হবে না। সবমিলিয়ে সিডনিতে মরণবাঁচন ম্যাচ ভারতের। আর এরই মধ্যে আরও অস্বস্তি। জানা যাচ্ছে, বৃষ্টির ভ্রুকুটি রয়েছে সিডনিতে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিডনিতে। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, টেস্ট ম্যাচের পাঁচ দিন সিডনির তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। খেলা শুরুর দিন অর্থাৎ শুক্রবার সিডনির আকাশ থাকবে মূলত পরিষ্কার। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার, সিডনির আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। ম্যাচের তৃতীয় দিন সিডনির আকাশে মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিকালের পর হালকা বৃষ্টি হতে পারে। ম্যাচের চতুর্থ দিন সোমবার, মেঘাচ্ছন্ন থাকবে সিডনির আকাশ। তবে বিকালের দিকে বৃষ্টি হতে পারে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ দিন আগামী মঙ্গলবার ৭ জানুয়ারি মেঘে ঢাকা থাকবে সিডনি। সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে সিডনি পিচ নিয়ে এল বড় আপডেট। কেমন হবে পিচ? এই নিয়ে মুখ খুললেন পিচ প্রস্তুতকারক লুইস। এই নিয়ে লুইস বলেন, ‘‘পিচের সাত মিলিমিটার ঘাস ছেঁটে ফেলা হয়েছে। রোলার ব্যবহার করা হয়েছে। অল্প জলও ছেটানো হয়েছে। পিচ দেখে আমার ভালই লাগছে। এখানে এখন বেশ গরম। চেষ্টা করছি পিচের উপরের অংশের আর্দ্রতা যতটা সম্ভব বজায় রাখার। বৃহস্পতিবার আমরা আর একটু ভারী রোলার ব্যবহার করব। তাতে পিচের রং একটু বদলাবে। শুক্রবার সকালের মধ্যে পিচ খেলার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।“

আরও পড়ুন- ড্রেসিংরুমে বিতর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর, বললেন গুজব

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...