Saturday, April 4, 2026

পুলিশের হাতে খুন হোটেল কর্মী! বেশি রাতে মদ না দেওয়ার ‘শাস্তি’

Date:

Share post:

রক্ষকই ভক্ষক হওয়ার উদাহরণ কম নেই। তবে পুলিশকর্মী উর্দি পরে খুন করে ফেলেছেন, এরকম নজির বিরল। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পুলিশের হাতে নতুন বছরের প্রথম রাতে এভাবেই খুন হলেন এক তরতাজা যুবক। বেশি রাতে রেস্টুরেন্টে ঢুকে খাবার ও মদ চেয়ে না পাওয়ায় হোটেল ম্যানেজারকে (manager) ধাক্কা মেরে খুন করে ফেললেন দুই কনস্টেবল (police constable)। পরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে অভিযুক্ত দুই কনস্টেবলকে গ্রেফতার করে তদন্ত শুরু করে হিমাচল প্রদেশ প্রশাসন।

নতুন বছরের প্রথম রাতে ডালহৌসির (Dalhousie) বানিখেত এলাকার একটি রেস্টুরেন্টে ঢোকেন দুই পুলিশ কনস্টেবল। ডিউটি শেষ করে পুলিশরে উর্দিতেই তারা হোটেলের রিসেপশনিস্ট (receptionist) শচিন নামে এক যুবকের কাছে খাবার ও মদ দাবি করে। ঘড়িতে তখন রাত দেড়টা। অত রাতে কর্মীর সংখ্যা কম থাকায় রিসেপশনিস্ট তাঁদের জানান ওই সময়ে খাবার বা মদ কোনওটাই পাওয়া যাবে না। ফলে শচিনের সঙ্গে দুই পুলিশকর্মীর বচসা শুরু হয়।

বচসা থামাতে সামনে আসেন রেস্টুরেন্টের ম্যানেজার (manager) রাজেন্দর মালহোত্রা। তিনি দুই কনস্টেবলকে বোঝানোর চেষ্টা করেন। তখনই অনুপ ও অমিত নামে দুই কনস্টেবল (constable) রাজেন্দরকে পার্কিং এলাকার পাঁচিলের ধার থেকে ধাক্কা মারে। এমনকি শচিনকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজিন্দরের। ২০ ফুট গভীরে পড়ে গুরুতর আহত হয় শচীনও। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই দুই পুলিশ কর্মীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।

ঘটনায় সিসিটিভই ফুটেজ দেখিয়ে হোটেলের অন্যান্য কর্মী ও স্থানীয়রা পুলিশে অভিযোগ জানায়। যদিও তারপরেও পুলিশ পদক্ষেপ না নেওয়ায় জাতীয় সড়ক বন্ধ করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। পরে বাধ্য হয়ে অনুপ ও অমিতকে গ্রেফতার করা হয়। তাদের সাসপেনশন্ডও করে হিমাচল পুলিশ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...