Saturday, April 4, 2026

সল্টলেকে মহিষবাথানে ডেলিভারি বয় খুনে গ্রেফতার ১

Date:

Share post:

বর্ষশেষের রাতে সল্টলেকের মহিষবাথানে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন হন (Saltlake delivery boy murder)এক যুবক। ঘটনার দুদিনের মাথায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তিনি মৃতের বন্ধু বলে জানা গেছে। তাঁকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Bidhannagar Electronics Complex Police)পুলিশ।

মৃতের নাম সুব্রত মাজি, বয়স ৩০। পেশায় তিনি ডেলিভারি বয়। মহিষবাথানের উদয়ন পল্লির বাসিন্দাকে গত ৩১ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বন্ধুরা ডেকে নিয়ে যান। গভীর রাত পর্যন্ত সুব্রত বাড়ি না ফেরায় সন্দেহ হয় তাঁর পরিবারের। খোঁজাখুঁজি শুরু করেন। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর ১ জানুয়ারি দুপুরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করা গেলেও শেষমেশ বাঁচানো যায়নি। অভিযোগ তাঁর কয়েকজন বন্ধু মিলে পিটিয়ে খুন করেছেন সুব্রতকে। তদন্তে নেমে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আজ তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...