Saturday, April 4, 2026

প্রথম দিনেই বিপুল সাড়া, অভিষেকের ‘সেবাশ্রয়ে’ ঢল নামল মানুষের

Date:

Share post:

স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দুয়ারে এনে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক ছাতার তলায় সমস্ত স্বাস্থ্য পরিষেবা। অভিষেকে নতুন ভাবনায় উদ্দীপনা ডায়মন্ড হারবার জুড়ে। স্পেশ্যালিস্ট ডাক্তার থেকে ডায়াগনস্টিক সমস্ত পরিষেবা মিলছে সেবাশ্রয়ে। প্রয়োজনে হাসপাতালে রেফারও করা হচ্ছে। বৃহস্পতিবার যে শিবিরের সূচনা করলেন অভিষেক, প্রথম দিনেই তা পরিষেবা দানে কামাল করল।

সেবাশ্রয়ে প্রথম দিনেই পা রেখেছেন ৫৬৮৯ জন মানুষের। ডায়মন্ড হারবার বিধানসভার ৪১টি ক্যাম্পে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। বিনামূল্যে তাঁরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা করান। স্পেশ্যালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ ছিল তাঁদের সামনে। প্রথম দিনের হিসেবে, ৩৩৪০ জন রোগীর চিকিৎসা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে ২৬০০ জনকে‌। আর রেফার করা হয়েছে ১৮১ জনকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেবাশ্রয় উদ্বোধন করে জানিয়েছিলেন, ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির আয়োজিত হবে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিন ধরে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন। দলমত নির্বিশেষে সবাই এই পরিষেবার আওতায় আসতে পারবেন।

প্রতি বিধানসভাতেই ৪০ থেকে ৫০টি শিবিরের আয়োজন হবে। তার মধ্যে অন্তত ১টি মডেল ক্যাম্প থাকবে। ডায়মন্ড হারবারের মতো অন্য বিধানসভাগুলিতেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে। সাধারণ স্বাস্থ্য শিবিরগুলিতে থাকবে রেজিস্ট্রেশন ও হেল্প ডেস্ক, চিকিৎসকদের জন্য দুইটি নির্ধারিত ঘর, ডাক্তারদের জন্য বিশ্রাম কক্ষ, রোগীদের জন্য অপেক্ষার জায়গা, চিকিৎসার জন্য নির্ধারিত স্থান এবং বিনামূল্যে ওষুধ পাওয়ার জন্য ফার্মেসি। কবে কোথায় শিবির হবে সেই ব্যাপারেও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...