Friday, June 26, 2026

মালদহের হাসপাতাল থেকে বাড়িতে দুলালের দেহ, তৃণমূল কাউন্সিলর খুনে বাড়ছে গ্রেফতারি 

Date:

Share post:

মালদহের (Maldah) ইংরেজবাজারে বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল সহ-সভাপতি দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলা। ২ জানুয়ারির এই ঘটনায় রাতের মধ্যেই দুজনকে গ্রেফতার করেছিল মালদহ জেলা পুলিশ (Maldah District Police)। সকালের মধ্যে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury)। এদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Maldah Medical College and Hospital) থেকে দুলালের দেহ তাঁর মহানন্দাপল্লীর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় শোকের ছায়া। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল (TMC) নেতাদের পাশাপাশি স্থানীয় মানুষও ভিড় জমিয়েছেন। চোখের জলে স্বামীকে বিদায় জানান চৈতালি সরকার, ছিলেন অভিনব সরকার (দুলালের ছেলে) ও পরিবারের অন্যান্য সদস্যরা।ওয়ার্ড অফিসেও মরদেহ রাখা হয়।সেখানে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। শুক্রবার দুপুরে কাউন্সিলরের শেষকৃত্য হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রিয় নেতার শেষ বিদায়ে শুক্রবার সকাল থেকেই মালদহের কানির মোড় থেকে মহানন্দাপল্লী, গয়েশপুর,ঝলঝলিয়া এলাকা যেন অলিখিতভাবে বনধের রূপ নিয়েছে।প্রত্যেকের দাবি একটাই অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। এদিন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ১০ লক্ষ টাকার সুপারি দিয়ে ভাড়াটে খুনিদের সঙ্গে ডিল করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। পুরপ্রধান আরও বলেন যে মোট ছজন ছিল, যার মধ্যে একজন পালিয়ে গেছে। বৃহস্পতিবারই মহম্মদ সামি আখতার নামের বিহারের কাটিহারের এক বাসিন্দা এবং ইংরেজবাজারের গাবগাছি অঞ্চলের টিঙ্কু ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। আরও এই নিয়ে এখনও পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা ৭।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...