Monday, April 6, 2026

বাড়ি ফেরার সময় সানার গাড়িতে বাসের ধাক্কা! কেমন আছেন সৌরভ কন্যা?

Date:

Share post:

ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে। বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন সৌরভ কন্যা!

ঠিক কী হয়েছিল? শুক্রবার সন্ধেই ডায়মন্ড হারবার রোড ধরে নিজের গাড়ি করে বেহালার দিকে যাচ্ছিলেন তিনি। সূত্রের খবর, চালকের আসনের পাশে বসে ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সেই সময়, ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রে খবর।

দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয় বাসের চালককে। সঙ্গে সঙ্গে সানাকে উদ্ধার করা হয়। তাঁর মানসিক অবস্থা যেমন, তাতে তাঁকে ভয়মুক্ত করেন বাড়ি পৌঁছে দেয় পুলিশ। এই দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট তৈরি হয়। যদিও দুর্ঘটনায় নিজে অক্ষত থাকলেও এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সানা।

আরও পড়ুন- লড়াকু ফুটবল মহামেডানের, নর্থইস্টের সঙ্গে গোলশূন্য ড্র সাদা-কালো ব্রিগেডের

_

_

_

_

_

_

_

_

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...