Saturday, April 4, 2026

আরজি করে চিকিৎসক ধর্ষণ- খুনে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসির দাবি CBI-র 

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুনীর মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির দাবি করল সিবিআই (CBI)। সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) বিরুদ্ধে অভিযোগের কারণ স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে তাঁর ফাঁসির দাবি করেছেন কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীরা।

সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে গোটা বিষয়টিকে বিরলতম নৃশংসতা আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শিয়ালদহ আদালতে (Sealdah Court) মামলার বিচারপর্ব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচারপর্বে সিবিআইয়ের তরফে তদন্তের প্রেক্ষিতে যুক্তি এবং তথ্য পেশ শেষ হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি আইনজীবী অভিযুক্তের বিরুদ্ধে সব প্রমাণ পেশ করেছেন। সূত্রের খবর, এই তালিকায ৫৪ জন সাক্ষীর আংশিক বক্তব্যও পেশ করা হয়। এছাড়া বায়োলজিক্যাল এভিডেন্স (Biological Evidence) হিসেবে নির্যাতিতার দেহ থেকে উদ্ধার হওয়া লালারসের সঙ্গে সঞ্জয়ের ডিএনএ নমুনা (DNA sample) মিলে যাওয়ার রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে। শনিবার অভিযুক্তর আইনজীবী আদালতের তাঁর বক্তব্য রাখবেন বলে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...