Thursday, June 25, 2026

হেডফোন গুঁজে রেললাইনে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত তিন কিশোর!

Date:

Share post:

বারবার সাবধান করা সত্ত্বেও মোবাইল গেমে আসক্তি কিছুতেই কমছে না। এবার কানে হেডফোন গুঁজে রেললাইনে বসে পাবজি খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। বৃহস্পতিবার বিহারের পশ্চিম চম্পারনে (West Champaran, Bihar)এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোকের ছায়া। মৃতেরা হলেন ফুরকান আলম, সমীর আলম এবং হবিবুল্লা আনসারি।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝ বরাবর বসে তিন কিশোর কানে হেডফোন গুঁজে মোবাইল গেমে ব্যস্ত ছিলেন। কোনওদিকেই হুঁশ ছিল না তাঁদের। তাই দ্রুত গতিতে আসার ট্রেনের শব্দও শুনতে পাননি। ফলে ট্রেনের ধাক্কায় একসঙ্গে তিন জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রেল পুলিশ। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করার পাশাপাশি কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

 

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...