Thursday, June 25, 2026

দিল্লি নির্বাচনে বিজেপির প্রথম প্রার্থী তালিকা, জায়গা পেলেন দলত্যাগীরা

Date:

Share post:

নির্বাচন ঘোষণা আসন্ন দিল্লিতে। ইতিমধ্যেই সব প্রার্থী ঘোষণা করে নির্বাচনের প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে শাসক দল আপ (AAP)। এবার প্রথম প্রার্থী তালিকা (candidate list) ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় স্থান পেয়েছেন ২৯ জন।

লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে খানিকটা এগিয়ে থাকার দাবি বিজেপির। যদিও বিধানসভায় জোটের পথে না হেঁটে বিজেপিকে পরাস্ত করতে আত্মবিশ্বাসী আপ। একের পর এক প্রকল্পের প্রতিশ্রুতিতে বিজেপি যে খানিকটা ভীত, তা তাদের প্রার্থী তালিকা থেকে প্রমাণিত। মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রাক্তন সাংসদদের প্রার্থী করেছে বিজেপি। পশ্চিম দিল্লি কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে বিজেপি প্রার্থী পরবেশ ভর্মা (Parvesh Verma)। কালকাজি কেন্দ্রে অতিশির (Atishi Marlena) বিপক্ষে দাঁড়িয়েছেন রমেশ বিধুরি (Ramesh Bidhuri)।

তবে ঘরভাঙানোর খেলা চালানো বিজেপি দলবদলু নেতাদের প্রার্থী তালিকায় জায়গা দিয়েছে। সেই মতো প্রার্থী করা হয়েছে আপ-ত্যাগী কৈলাশ গেহলট (Kailash Gehlot), রাজকুমার আনন্দকে। সেই সঙ্গে কংগ্রেস-ত্যাগী প্রাক্তন মন্ত্রীদেরও জায়গা দেওয়া হয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। রয়েছেন অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely) ও রাজকুমার চৌহান।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...