Saturday, April 4, 2026

সিডনি টেস্ট চলাকালীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অজি কোচ, কী বললেন তিনি ?

Date:

Share post:

সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। যার ফলে মাত্র ১৮১ গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। আর এরপরই উলটো খেলা শুরু করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অভিযোগ করলেন, স্যাম কনস্টাসকে মাঠে ভয় দেখানোর চেষ্টা করছে ভারতীয়রা। তাঁর অভিযোগ, বিশেষ করে প্রথম দিনের শেষে বুমরাহ যেভাবে খোয়াজাকে আউট করার পর কনস্টাসের দিকে তেড়ে গিয়েছেন, সেটা একেবারেই পছন্দ হয়নি তাঁর।

এই অজি কোচ বলেন, “যেভাবে ভারত খোয়াজার উইকেটটা পাওয়ার পর উচ্ছ্বাস করল, সেটা ভীতির সঞ্চার করার মতো। ভারতীয়রা কিশোর কনস্টাসকে ভয় দেখানোর চেষ্টা করছে। ম্যাচ শেষে আমি ওঁর সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছি, সব ঠিক আছে কিনা।” অজি কোচ মেনে নিচ্ছেন, ভারতীয় ক্রিকেটাররা যা করেছে সেটা হয়তো নিয়ম বহির্ভূত নয়। কিন্তু ওভাবে নন স্ট্রাইকারকে ভয় দেখানোটা ঠিক নয়। ম্যাকডোনাল্ডের কথায়, আমাদেরই এই ক্রিকেটারদের যত্ন নিতে হবে।

শুক্রবার সিডনি টেস্টের প্রথম দিনও বুমরাহকে উত্যক্ত করার চেষ্টা করেন স্যাম। পালটা খোয়াজার উইকেট পাওয়ার পর ওই কিশোর ব্যাটারের দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে যান ভারত অধিনায়ক। আবার শনিবারও যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা স্লেজ করেছেন কিশোর কনস্টাসকে। তাই নিয়েই আপত্তি অজি কোচের।

আরও পড়ুন- সিডনিতে খেলতে নেমে একাধিক রেকর্ড পন্থের, ভেঙে দিয়েছেন ৫০ বছর পুরনো নজির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...