Tuesday, June 23, 2026

সিডনিতে খেলতে নেমে একাধিক রেকর্ড পন্থের, ভেঙে দিয়েছেন ৫০ বছর পুরনো নজির

Date:

Share post:

সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারত করেছে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হতে দাপট দেখান ঋষভ পন্থ। ৬১ রান করেন তিনি। ইনিংস সাজান ৬টি চার এবং ৪ টি ছয় দিয়ে। আর এরই সুবাদে একাধিক নজির গড়লেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

এদিন পন্থ অর্ধশতরান করেন ২৯ বলে । আর এর সুবাদেই নজির গড়েন পন্থ। এদিন ২৯ বলে অর্ধশতরান করতেই, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান হল। ২০১৭ সালে এই মাঠেই ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান করেছিলেন। তার পরেই চলে এলেন পন্থ। এছাড়া বিদেশি ব্যাটার হিসাবে দ্রুততম অর্ধশতরান করেছেন ভারতীয় উইকেটরক্ষক। এক্ষেত্রে ভেঙে দিয়েছেন ৫০ বছর পুরনো রেকর্ড। শেষ বার পারথে ১৯৭৫ সালে ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার রয় ফ্রেডেরিক্স। আর এবার এই তালিকায় ঢুকে গেলেন পন্থ। টেস্টে দ্রুততম অর্ধশতরান করার তালিকায় প্রথম দুই স্থানেই ভারতীয় উইকেটরক্ষক। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।

এছাড়াও এদিন আরও একটি নজির গড়েছেন পন্থ। ছয় মারার ব্যাপারেও রেকর্ড গড়েছেন ভারতীয় উইকেটরক্ষক। প্রথম ইনিংসে একটি ছয় মেরেছিলেন। দ্বিতীয় ইনিংসে চারটি ছয় মেরেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মার মতোই ৫৬টি ছয় মারার নজির গড়লেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে ১৩তম ছয় মারেন ভারতীয় উইকেটরক্ষক। পেরিয়ে গেলেন ভিভ রিচার্ডস এবং ক্রিস গেইলকে।

আরও পড়ুন- স্ত্রীর ছবি মুছলেন চ্যাহাল, ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো ধনশ্রীর, জল্পনা বিবাহ বিচ্ছেদের

 

 

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...