Friday, June 26, 2026

স্ত্রীর ছবি মুছলেন চ্যাহাল, ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো ধনশ্রীর, জল্পনা বিবাহ বিচ্ছেদের

Date:

Share post:

বছরের শুরুতেই ফের ক্রীড়া জগতে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন । গত বছর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যাঙ্কোভিচ। আর এবার সূত্রের খবর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতীয় দলের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী বর্মা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল তাদের বিচ্ছেদ নিয়ে। আর এবার সেই বিচ্ছেদের জল্পনায় যেন উসকে দিলেন চ্যাহাল-ধনশ্রী। সোশাল মিডিয়ায় ধনশ্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন চ্যাহাল। আবার ইনস্টাগ্রাম থেকে চ্যাহালকে আনফলো করলেন ধনশ্রী । আর এরপরই যেন তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনা আরও নতুন মাত্রে পেল।

বেশ কয়েক মাস ধরেই শিরোনামে চ্যাহাল-ধনশ্রীর বিবাহের সম্পর্ক। চ্যাহাল নিজের সোশাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও চাহাল তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় দলের বোলার। তবে এদিন নিজের ইস্টাগ্রাম থেকে উড়িয়ে ধনশ্রী সব ছবি। অপরদিকে ধনশ্রীও ইন্সটাগ্রামে আনফলো করেন চ্যাহালকে। তবে নিজের অ্যাকাউন্টে চ্যাহালের ছবি উড়িয়ে দেননি ধনশ্রী। আর এর পরই চ্যাহাল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের জল্পনা যেন আরও জোড়াল হল। এই নিয়ে চ্যাহাল-ধনশ্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গুঞ্জন নয়। সত্যিই নাকি বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। এই নিয়ে তিনি জানিয়েছেন, “ওঁদের ডিভোর্স হবেই। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দুজনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।“

২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন চ্যাহাল ও ধনশ্রী। পরিবার-পরিজন নিয়ে সাতপাঁকে বাঁধা পড়েছিলেন তাঁরা।

আরও পড়ুন- কোথায় চোট পেয়েছেন বুমরাহ? জানালেন দলের সতীর্থ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...