Friday, June 26, 2026

কাশ্মীরে খাদে সেনাবাহিনীর গাড়ি, মৃত চার জওয়ান

Date:

Share post:

ফের একবার খাদে সেনাবাহিনীর গাড়ি। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বন্দিপোরায় সেনার গাড়ি খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হল চার সেনা জওয়ানের (Indian Army)। তিনজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে শ্রীনগরের হাসপাতালে। বরফের কারণে গাড়ির চাকা পিছলে যাওয়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

বন্দিপোরা এলাকায় গত কয়েকদিন ধরেই বরফের (snowfall) কারণে রাস্তাঘাটে যাতায়াত বিপজ্জনক রয়েছে। শনিবার সকালে সদর কূট পায়েন এলাকা দিয়ে একটি সেনাবাহিনীর ট্রাক সাত জওয়ানকে নিয়ে যাচ্ছিল। সেই সময় বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি সোজা গভীর খাদে (deep jeorge) গিয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে উদ্ধারে হাত লাগায় সেনাবাহিনী।

ঘটনাস্থল থেকে আহত জওয়ানদের উদ্ধার করে বন্দিপোরা (Bandipora) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত তিনজনকে শ্রীনগর রেফার করা হলে পথে মৃত্যু হয় আরও দুই জওয়ানের। সম্প্রতি এই নিয়ে তৃতীয় ঘটনা ঘটল যেখানে খাদে গাড়ি পড়ে যাওয়ার কারণে জম্মু ও কাশ্মীরে মৃত্যু হল সেনা জওয়ানদের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...