Tuesday, June 23, 2026

বাড়ির আনাচ-কানাচ থেকে বেরোচ্ছে তেল! আজবকাণ্ডে শোরগোল সোনারপুরে

Date:

Share post:

ভিত ভিজে থাকলে দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়। অনেক সময় জল চুঁইয়ে পড়তেও দেখা যায়। তাই বলে দেওয়াল, কার্নিশ থেকে তেল (Oil) গড়াবে! ঘরের মেঝে হবে তেলতেলে! এ যেন আজব বাড়ির গল্প। কিন্তু গল্প নয়। গত দুবছর ধরে এই সমস্যায় ভুগছে সোনারপুরের সরকার পরিবার। কারণ জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPS ডিপার্টমেন্টের শরণাপন্ন হয়েছে তারা। এতে বাড়ি ক্ষতিগ্রস্ত হবে কি না তা নিয়েও চিন্তার ভাঁজ।

গত ৫০ বছর ধরে রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। আচমকা বছর দুই হল বাড়ির (House) দেওয়াল, মেঝে থেকে তেল বেরতে দেখেন পরিবারের সদস্যরা। প্রথমে বিষয়টি বুঝতে পারনেনি। পরে নজরে পড়লে বাড়ি রং করা হয়। কিন্তু তাও সমাধান হয়নি। দেওয়ালের পাশাপাশি এবার কার্নিশ থেকেও তেল পড়ছে। কারণ খুঁজে পাচ্ছে না সরকার পরিবার। এতে বাড়ি ভেঙে পড়বে কি না তা নিয়েও অতঙ্কিত তারা।

বিষয়টি জানতে পেরে মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যায় পুর প্রতিনিধিদের দল। নরেন্দ্রপুর থানাতেও লিখিতভাবে জানানো হয়েছে। ইতিমধ্যে ONGC, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিএস ডিপার্টমেন্টে লেখা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি দল শীঘ্রই ওই বাড়িতে যাবে বলে জানানো হয়েছে। যে তেল (Oil) বের হচ্ছে তা দাহ্য নয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...