Wednesday, June 24, 2026

পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর

Date:

Share post:

জাল পাসপোর্ট (Fake Passport) কাণ্ডে এবার গ্রেফতার হলেন অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর। ধৃত আব্দুল হাই পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন বলে জানা গেছে। কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ সূত্রে খবর এই প্রাক্তন এসআই সরাসরি মূল অভিযুক্ত মনোজ গুপ্তর টিমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শুক্রবার উত্তর ২৪ পরগনা জুড়ে তল্লাশি অভিযান চালানোর পর অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে।

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই মূল মাথাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত প্রাক্তন পুলিশকর্মী আব্দুল হয় পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করতেন। এই সূত্রেই তাঁর জালিয়াতি বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। অর্থের লেনদেনের মধ্য দিয়ে অবৈধ ভুয়ো নথিতেও সিলমোহর দিতেন তিনি। তাঁকে জেরা করে এবার এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা জড়িত তার হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...